বৃহস্পতিবার, ০৬:৩৫ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

কান উৎসবে ‘জঘন্য সাজ’ উর্বশীর!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৯১ বার পঠিত
২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় ভিন্ন রুপেই ধরা দিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলা। চোখে নীল রঙের আইশ্যাডো। হেয়ারস্টাইলের কায়দাও বেশ নাটকীয়তার ছোঁয়া। সেই সঙ্গে ক্রিস্টালের হেয়ারব্যান্ড।

অফ শোল্ডার গাউন। তাতে নানা রঙের মিলমিশ। কানেও ছিল মানানসই দুল। হাতে ছিল প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার ক্লাল।
কিন্তু উর্বশীর এই সাজে প্রশংসার বদলে জুটলো সমালোচনা!

সময়টা বেশ খারাপই যাচ্ছে উর্বশীর। যা কিছুই করছেন অভিনেত্রী, হিতে বিপরীত হচ্ছে। সিম্প্রতি নিজের একাধিক বক্তব্যের জন্য সমালোচিত হয়েছেন। এবার কান উৎসবে ভিন্ন সাজে নিজেকে জাহির করেও শুনছেন কটাক্ষ!

অভিনেত্রীর এই অতিরিক্ত রূপসজ্জা দেখে ধেয়ে আসছে একের পর এক কটাক্ষ।

কেউ লিখলেন, ‘জঘন্য সাজ।’ কেউ আবার লিখলেন, ‘উর্বশীকে এড়িয়ে যাওয়াই ভালা হবে।’ অনেকে আবার ‘এ আই’ বলে বিদ্রুপও করেন। অনেকেরই পছন্দ হয়নি উর্বশীর সাজসজ্জা, যা তারা মন্তব্য করে বুঝিয়ে দিয়েছেন।

গতকাল মঙ্গলবার (১৪ মে) পর্দা ওঠেছে কান চলচ্চিত্র উৎসবের।

কানের ৭৮তম আসর বসেছে ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে। বিশ্বের সিনেমাপ্রেমীরা পৌঁছে গেছেন কান সমুদ্রসৈকতে। সেখানে সারা বিশ্বের অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের মিলনমেলা শুরু হয়েছে। এবার ভারত থেকেও কানে গেছেন অনেক তারকা। এর মধ্যে প্রথমবারের মতো যাবেন আলিয়া ভাট। এছাড়া ঐশ্বরিয়া রাই বচ্চন তো থাকবেনই। জাহ্নবী কাপুর, ইশান খাট্টার, প্রযোজক করণ জোহর ও নির্মাতা নীরাজ গাইওয়ানও থাকবেন উৎসবে। থাকবেন লাপাতা লেডিসের অভিনেত্রী নিতানশি গোয়েল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com