শনিবার, ০৩:৫৫ পূর্বাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে বাসের চাপায় কাতার প্রবাসী নিহত সোনালী ব্যাংক গৌরনদী শাখার অভাবনীয়  সাফল্য,শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক নির্বাচিত সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার বড় বোনের মৃত্যু জহির উদ্দিন স্বপনের শোক  কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা গৌরনদীতে ১৩১ বিদ্যালয়ের ৭০টিতে প্রধান শিক্ষক নেই, পদোন্নতির আশায় শিক্ষকরা কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন গৌরনদী পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথমবার বানিয়াশুরীতে সড়কবাতি চালু 

শিলা বৃষ্টির সম্ভাবনা, চলবে তাপপ্রবাহও

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১১৯ বার পঠিত

দেশের চারটি জেলার ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (১৪ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর উদ্দেশ্যে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, কুমিল্লা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিও হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বিদ্যুৎ চমকানোসহ অস্থায়ী দমকা হাওয়ায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি, কোথাও কোথাও শিলা বৃষ্টিও হতে পারে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

এদিকে, রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর ও পটুয়াখালীসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com