সোমবার, ০৫:২০ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারি, ভেঙে হলো দুই বিভাগ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৮৯ বার পঠিত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তি করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগ করে অধ্যাদেশ জারি করেছে সরকার। গতকাল সোমবার রাতে এই অধ্যাদেশ জারি করা হয়।

এতে রাজস্ব আহরণে অভিজ্ঞদের ব্যবস্থাপনা বিভাগের সচিব এবং যে কোন উপযুক্ত সরকারি কর্মকর্তাকে রাজস্ব নীতি বিভাগের সচিব করা যাবে।

অধ্যাদেশে বলা হয়েছে, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ এবং কর আহরণ পরিস্থিতি মূল্যায়ন করবে। অর্থাৎ ‘পরিবীক্ষণ’ শব্দের পরিবর্তে ‘মূল্যায়ন’ শব্দটি যোগ করা হয়েছে। আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে প্রশাসনিক অনুবিভাগের বিভিন্ন পদ অ্যাডমিন ক্যাডারের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তা ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের মাঠপর্যায়ে কর্মরত কর্মচারীদের মাধ্যমে পূরণ করা হবে।

নতুন অধ্যাদেশ অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ডের জনবল রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে ন্যস্ত হবে। এই জনবল থেকে প্রয়োজনীয় জনবল রাজস্ব নীতি বিভাগে পদায়ন করা যাবে। এছাড়া অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত হয়ে তার জনবল রাজস্ব নীতি বিভাগে ন্যস্ত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com