শনিবার, ০৬:৫১ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা, মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান

‘ধারের ৫০০ টাকা ফেরত দিতে না পারায়’ বাগ্‌বিতণ্ডা, ছুরিকাঘাতে দিনমজুরকে হত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১০৩ বার পঠিত

নরসিংদীর পলাশ উপজেলায় মাত্র ৫০০ টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ইসমাইল মিয়া (৪৫) নামের এক দিনমজুর। শনিবার (১০ মে) রাত ৮টার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের খিলপাড়া গ্রামের একটি সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল মিয়া মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি স্ত্রী-সন্তানসহ পলাশের খিলপাড়ার একটি কলোনির ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, স্থানীয় আফজাল হোসেনের কাছ থেকে কিছুদিন আগে ৫০০ টাকা ধার নিয়েছিলেন ইসমাইল। টাকা সময়মতো পরিশোধ না করায় শনিবার রাতে খিলপাড়ার সড়কে ইসমাইলের সঙ্গে আফজালের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আফজাল উত্তেজিত হয়ে ইসমাইলের কোমরের নিচে ছুরিকাঘাত করেন।

রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ইসমাইল। স্থানীয়রা তাকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল মামুন বলেন, নিহতের কোমরের নিচে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ঘটনার পরপরই অভিযুক্ত আফজাল এলাকা ছেড়ে পালিয়েছেন। তার মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ধারের টাকা নিয়ে তর্কাতর্কির জেরেই এই হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com