শনিবার, ০২:৪৭ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

এবার ভারতের স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি

সময়ের কন্ঠ ধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৭৩ বার পঠিত

আইপিএল ২০২৫-এর উত্তেজনা থমকে দাঁড়িয়েছে আগেই। এবার এলো আরও এক ভয়াবহ হুমকির। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বোমা হামলার হুমকি দিয়ে এক গোপন ইমেল আসে শুক্রবার সকালে, যা সঙ্গে সঙ্গে আলোড়ন তোলে ক্রিকেটমহলে।

এই স্টেডিয়ামেই ১১ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটানসের ম্যাচ। তবে তার আগেই আতঙ্ক ছড়ায় ‘আমরা তোমার স্টেডিয়াম উড়িয়ে দেব’ শীর্ষক একটি ইমেল, যা পাঠানো হয় দিল্লি অ্যান্ড ডিসট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) ঠিকানায়।

ডিডিসিএ-র এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে টাইমস অব ইন্ডিয়াকে জানান, ‘হ্যাঁ, আজ সকালে আমরা একটি হুমকি ইমেল পেয়েছি। ইতিমধ্যে দিল্লি পুলিশকে জানানো হয়েছে এবং তারা স্টেডিয়াম পরিদর্শনও করেছে।‘

ইমেলটিতে আরও দাবি করা হয়, ভারতের বিভিন্ন প্রান্তে পাকিস্তান অনুগত স্লিপার সেল সক্রিয় রয়েছে এবং ‘অপারেশন সিঁদুর’ নামক একটি ভারতের এক অপারেশনের প্রতিশোধ স্বরূপ তারা হামলা চালাবে।

এই হুমকির প্রেক্ষিতে না হলেও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) শুক্রবার দুপুরে এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইপিএলের বাকি অংশ এক সপ্তাহের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করে।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার জবাবে ভারতের সামরিক পদক্ষেপের পর থেকেই সারা দেশে নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ চলাকালীন এয়ার রেইড অ্যালার্ম বাজায় খেলা সাময়িক বন্ধও হয়।

বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া বলেন, ‘জাতীয় স্বার্থ সব কিছুর ঊর্ধ্বে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত রাখা হবে। আগামী দিনে পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করেই নতুন সূচি প্রকাশ করা হবে।’

১৬টি ম্যাচ এখনও বাকি রয়েছে এবারের আইপিএলে। তবে এই মুহূর্তে সেগুলোর ভবিষ্যৎ নির্ভর করছে জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা রিপোর্টের উপর। বিসিসিআই জানিয়েছে, তারা দেশের সেনাবাহিনীর পাশে আছে এবং দেশের অখণ্ডতার প্রশ্নে কোনও আপস করবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com