বৃহস্পতিবার, ০৫:৪২ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ভারত-পাকিস্তানকে ‘দীর্ঘমেয়াদি শান্তির জন্য’ কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্রের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১২৪ বার পঠিত

ভারত-পাকিস্তানকে ‘দীর্ঘমেয়াদি শান্তির জন্য’ কাজ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের ঘটনা যুক্তরাষ্ট্র ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ করছে।

তিনি বলেছেন, মার্কিন কর্মকর্তারা উভয় পক্ষের সাথে যোগাযোগ করছেন এবং দুটি দেশকেই ‘দক্ষিণ এশিয়ায় দীর্ঘমেয়াদী শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য একটি দায়িত্বশীল সমাধানের দিকে কাজ করার’ আহ্বান জানাচ্ছেন।

এর আগে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবিসির সংবাদদাতা টম বেটম্যান বলেছিলেন যে ভারতীয় হামলার পর থেকে সংযমের জন্য আমেরিকার স্পষ্ট আহ্বানের অভাব সাম্প্রতিক বছরগুলিতে ভারতের সাথে আমেরিকার শক্তিশালী সম্পর্ক এবং পাকিস্তানের তুলনামূলকভাবে বিচ্ছিন্নতার প্রতিফলন।

বুধবার রাতে যখন লড়াই শুরু হয়েছিল, তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ট্রাম্পের মন্তব্য পুনর্ব্যক্ত করে বলেছিলেন যে তিনি আশা করেন সংঘর্ষ দ্রুত শেষ হবে এবং ‘একটি শান্তিপূর্ণ সমাধানের দিকে’ কাজ করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com