শনিবার, ০৯:০৩ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

দুই সাফেই বাংলাদেশের গ্রুপে মালদ্বীপ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ২৪০ বার পঠিত

সেপ্টেম্বরে প্রায় একই সময়ে দু’টি সাফ ফুটবল। ৫-১৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৭ পুরুষ সাফ। ঠিক একই সময়ে ৬-১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে সিনিয়র নারী সাফ।

শনিবার দুই আসরের ড্র বাফুফে ভবনে অনুষ্ঠিত হয়। এতে অনূর্ধ্ব-১৭ পুরুষ সাফ এবং নারী সাফ দুই টুর্নামেন্টেরই বাংলাদেশের গ্রুপে পড়েছে মালদ্বীপ। অনূর্ধ্ব-১৭ সাফের ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। আর নারী সাফেও ‘এ’ গ্রুপে পড়েছে লাল-সবুজরা। এতে গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, মালদ্বীপ ও পাকিস্তান।

অনূর্ধ্ব-১৭ পুরুষ সাফে ‘বি’ গ্রুপে খেলবে ভারত, নেপাল ও ভুটান। অন্য দিকে নরী সিনিয়র সাফে ‘বি’ গ্রুপের তিন দল নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। ফিফা র‌্যাংকিং অনুযায়ী শনিবার এই ড্রয়ের পটে দল গুলোকে রাখা হয়। ড্রয়ের টপ সিডেড দু’টিমকে রাখা হয় র‌্যাংকিং ও স্বাগতিক বিবেচনায়। এতে দু’বিভাগেই র‌্যাংকিংয়ে শীর্ষ দল ভারত।

অনূর্ধ্ব-১৭ সাফ শ্রীলঙ্কা আয়োজন করতে পারবে কি না এ নিয়ে সন্দেহ আছেই। কারন, সম্প্রতি তারা নিজ দেশে এশিয়া কাপ ক্রিকেট আয়োজনে অপারগতা প্রকাশ করে। ফলে এই এশিয়া কাপ ক্রিকেট এখন সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।

সাফ সেক্রেটারি অনোয়ারুল হক হেলাল জানান, শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ সাফ আয়োজন করতে পারবে কিনা এ নিয়ে আমাদেরও সন্দেহ আছে। তবে শ্রীলঙ্কান ফুটবল ফেডারেশন আশ্বাস দিয়েছে তারা টুর্নামেন্ট করবেই।

ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে নারী সিনিয়ার সাফে পাকিস্তান অংশ নিলেও অনূর্ধ্ব-১৭ পুরুষ সাফে তাদের প্রতিনিধিত্ব নেই।

সাফ সেক্রেটারী জানান, ‘পাকিস্তানের প্রবল আগ্রহ নারী সাফ নিয়েই। তাদের ইউরোপে খেলা পাঁচ থেকে ছয়জন খেলোয়াড় আছে। তাই মনে হচ্ছে বেশ শক্তশালীই হবে পাকিস্তান দল।’

গ্রুপে ভারত থাকলেও বাংলাদেশের জয়ের সম্ভাবনা এত দিন ছিল মালদ্বীপ ও পাকিস্তানের বিপক্ষেই। কিন্তু এখন পাকিস্তান ইউরোপ প্রবাসী ফুটবলার দলে নেয়ার সাবিনাদের জন্য চ্যালেঞ্জই হবে তাদের বিপক্ষে জেতাটা।

বাংলাদেশ মহিলা দলের কোচ গোলাম রাব্বানী ছোটন গ্রুপিং নিয়ে বলেন, চার দলের গ্রুপিং হওয়ায় বাংলাদেশ এখন একটি ম্যাচ বেশী পাচ্ছে। আমার কাছে সব দলই সমান। ফাইনালে যেতে হলে যে কোনো দলকেই হারাতেই হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com