বৃহস্পতিবার, ০১:৪৫ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

যুদ্ধের আশঙ্কায় যুবকদের ট্রেনিং দিচ্ছে ভারত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১০০ বার পঠিত

টানা ১২ দিন ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি চলেছে। এই পরিস্থিতিতে আগামীকাল বুধবার রাজ্যগুলিকে নিরাপত্তামূলক মহড়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, হঠাৎ আক্রমণ হলে কী কী ব্যবস্থা নিতে হবে, তার মহড়া দিতে বলা হয়েছে। পাশাপাশি যুবক-ছাত্রদের নিরাপত্তার ট্রেনিং দেওয়ার কথাও বলা হয়েছে। কোনো কারণে আক্রমণ হলে তারা নিজেদের এবং পরিবারকে কীভাবে সুরক্ষিত রাখবে, তার ট্রেনিং দেওয়া হবে। এর আগে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যখন ভারতীয় সেনারা পাকিস্তানের বিপক্ষে অবস্থান নেয়, তখন এই নির্দেশ জারি হয়েছিল।

গত মাসের শেষ দিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন নিহত হয়েছে। এই প্রাণঘাতী হামলার দায় পাকিস্তানের ওপরে চাপিয়ে ভারত আবারও পাল্টা হুমকি দিয়েছে। নয়াদিল্লি এর জন্য ইসলামাবাদকে দায়ী করলেও পাকিস্তান এর সম্পৃক্ততা অস্বীকার করেছে। ২৬ এপ্রিল থেকে প্রতিরাতেই দুই দেশের সেনারা কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাগুলি চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com