সোমবার, ০৫:১৯ পূর্বাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট নারায়ণগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন হাইকোর্টের রায় : আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না ভাদ্রের কদবেলের টানে শিক্ষার্থী-পথচারীদের ভিড় নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, রিট খারিজ সচল হলো আদানির বিকল ইউনিট, স্বাভাবিক হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি চাঁদপুর -২ আসনের এমপি ড. আলহাজ্ব জালাল উদ্দিন ও তার স্ত্রী সাহানাজ পারভীনকে প্রবাসীদের নিয়ে গঠিত মতলব ফোরাম ইউকে কর্তৃক সংবর্ধনা

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।

গতকাল সোমবার দিবাগত রাতে বাংলাদেশে পাকিস্তান হাইকমিশনের ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

ফোনালাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ভারতের ভিত্তিহীন অভিযোগ এবং সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ একতরফাভাবে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন।

পররাষ্ট্র উপদেষ্টা পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন এবং সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান। তিনি উত্তেজনা হ্রাস এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের গুরুত্ব তুলে ধরেন।

উভয় পক্ষই পাকিস্তান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়াও আঞ্চলিক ও বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা করেছেন তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com