বৃহস্পতিবার, ০৬:৩৭ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

কুমিল্লাকে নিয়ে গাইলেন আসিফ আকবর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৯৬ বার পঠিত

গানে গানে নিজ জন্মস্থান কুমিল্লার প্রতি গভীর প্রেম, ইতিহাস-ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র তুলে ধরলেন বাংলা গানের যুবরাজ’খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। ‘বাংলাদেশের কেল্লা’ শিরোনামে গানটি লিখেছেন কুমিল্লার ইতিহাস গবেষক ও দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়। সুর-সংগীত করেছেন ভারতের বিজন ভট্টাচার্য্য।

গানটিতে কুমিল্লার প্রাচীন ইতিহাস, বিশ্বব্যাপী প্রভাব, আধুনিক অর্থনীতি ও প্রাকৃতিক সম্পদ তুলে ধরার পাশাপাশি উঠে এসেছে বীরত্বগাঁথা ও সংগ্রামী অতীতও। আর গানের মূল থিম- কুমিল্লার গৌরবময় ইতিহাস ও সংস্কৃতিকে গর্বের সঙ্গে এই প্রজন্মের পরিচয় করিয়ে দেওয়া।

গানের গীতিকবি আবুল কাশেম হৃদয় বলেন, ‘কুমিল্লার ইহিাস ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে গানটি রচনা করা হয়েছে। ইতিমধ্যেই গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই গানটি কণ্ঠশিল্পী আসিফ আকবরের ইউটিউব চ্যানেল ও দৈনিক কুমিল্লার কাগজের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com