বুধবার, ০৪:৪৭ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

৭ দিনের রিমান্ডে অভিনেতা সিদ্দিক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১১২ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের সাত দিনের রিমান্ডের আদেশ মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ তাকে এ রিমান্ডের আদেশ দেন।

রাজধানীর গুলশান থানায় করিা এ মামলার তদন্তকারী কর্মকর্তা, গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম সিদ্দিককে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট মাহবুব আলম (আক্তার) রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানিতে বলেন, ‘এ আসামি সুশীল মানুষের ভূমিকায় থেকে আন্দোলনের সময় রাস্তায় থেকে যা খুশি করেছে। মামলার ভিকটিম গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে ছিল। তাকে হাসপাতালে নিতে বাধা দেন। এছাড়া তিনি বিভিন্ন সময় খালেদা জিয়াকে নিয়েও কটূক্তি করেন। তার ১০ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি।’

সিদ্দিকের পক্ষে আইনজীবী জাহাঙ্গীর বিশ্বাস (বিপু) রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদনে বলেন, ‘আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই। ঘটনার সাথে জড়িত না। তিনি তার একমাত্র ছেলেকে নিয়ে বসবাস করেন। ছেলেটা অসুস্থ। তিনি নিজেও অসুস্থ। তার রিমান্ড বাতিল করে জামিনের প্রার্থনা করছি।’

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু যুবক সিদ্দিককে আটক করে মারধর করেন। পরে তাকে রমনা মডেল থানা পুলিশের কাছে তুলো দেন এরপর রমনা থানা থেকে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

রিমান্ড আবেদন করা মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় এ মামলা করেন ভ্যানচালক জব্বার আলী হাওলাদার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com