শনিবার, ০৪:০৯ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চীনে রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, নিহত ২২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৭৭ বার পঠিত

চীনের উত্তর-পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশের লিয়াওইয়াং শহরের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তত ২২ জন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে রেস্তোরাঁয় আগুন ছড়িয়ে পড়ে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।

আবাসিক এলাকায় অবস্থিত ওই রেস্তোরাঁয় আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে অনেকেই পালাতে পারেননি। দুর্ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পাঠানো হয় ২২টি অগ্নিনির্বাপক যান ও ৮৫ জনের একটি দমকল বাহিনী। আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি, তবে তদন্ত শুরু হয়েছে।

লিয়াওনিং প্রদেশের ক্ষমতাসীন কমিটির সেক্রেটারি হাও পেং জানান, অগ্নিকাণ্ডে হতাহতদের সহায়তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ দুর্ঘটনাকে ‘মর্মান্তিক’ আখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি দগ্ধদের সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়ার পাশাপাশি দ্রুত তদন্ত করে আগুন লাগার কারণ উদ্ঘাটন এবং দায়ীদের শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

চীনে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি বড় অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনা সেই ধারাবাহিকতায় সর্বশেষ এবং অন্যতম প্রাণঘাতী দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com