বৃহস্পতিবার, ০৭:২৫ অপরাহ্ন, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা গৌরনদী ইউএনওর বিরুদ্ধে ষরযন্ত্র করে মিথ্যাচার চালানোর অভিযোগ গৌরনদী পৌর এলাকায় উদ্বেকজনক মাত্রায় চুরির প্রবণতা বেড়েছে। দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারের ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’

টিকিট না পেয়ে সিঁড়িতে বসে ‘হাওয়া’ সিনেমা দেখলেন নায়িকা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ২১৫ বার পঠিত

দেশের ২৪ প্রেক্ষাগৃহে চলছে নির্মাতা মেজবাউর রহমান সুমনের বহুল আলোচিত সিনেমা ‘হাওয়া’।

মুক্তির আগেই অবশ্য সিনেমাটি ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি রীতিমতো ভাইরাল।

গানের বাইরেও সিনেমায় চঞ্চল চৌধুরীর অভিনয় দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছে সিনেপ্রেমীরা। মুক্তির আগেই কয়েকদিনের অগ্রিম টিকিট বুকিং হয়ে যায়।

এমন পরিস্থিতিতে টিকিট সংকটে ‘হাওয়া’র নায়িকা নাফিফা তুষিও হলের ফ্লোরে বসেই সিনেমাটি উপভোগ করেছেন।

এম অভিজ্ঞতার প্রতিক্রিয়ায় এ নায়িকা বলেন, সবাই জানেন, হাওয়া ছবির কয়েকদিনের টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে। হাওয়া টিম আজ বেশ কয়েকটি হলে ঘুরছি, সিনেপ্লেক্সেও গিয়েছি। সেখানে তো হলভর্তি দর্শক। কোনো সিট তো ফাঁকা নেই। তাই সবার সঙ্গে ফ্লোরে (সিঁড়িতে) বসেই ছবি উপভোগ করেছি। আমার সঙ্গে আরও অনেকেই সিঁড়িতে বসেই দেখছেন। ওই মুহূর্ত ফ্রেমবন্দি করে একজন ছবিটি দিলে আমি ফেসবুকে শেয়ার করি।

সমুদ্রের একটি ট্রলারকে ঘিরে এগিয়েছে ‘হাওয়া’ সিনেমার গল্প। এর সঙ্গে কিছু মিথ ও রহস্যের মিশ্রণ।

তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুশি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস। চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com