শুক্রবার, ০৯:২৩ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন  মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেবে পূবালী ব্যাংক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৩৫৪ বার পঠিত

পূবালী ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ ব্যাংকে সিনিয়র অফিসার সমমানের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম : অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
পদসংখ্যা : ৪
যোগ্যতা ও অভিজ্ঞতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে (ইইই) বিএসসি ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইলেকট্রিক্যাল কাজে বাজেট ও এস্টিমেশন, ইলেকট্রিক পণ্য কেনা, লিফট ও জেনারেটর ইনস্টলিং ও কমিশনিং, সাবস্টেশনের যন্ত্রপাতি, এয়ারকুলার, পিএবিএক্স ও সিসিটিভি সিস্টেমের কাজে অভিজ্ঞতা থাকতে হবে। ইঞ্জিনিয়ারিং সফটওয়্যারের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বয়স : ২০২২ সালের ৩০ জুন সর্বোচ্চ ৩০ বছর
বেতন ও সুযোগ–সুবিধা : সিনিয়র অফিসার হিসেবে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ও সুযোগ–সুবিধা দেওয়া হবে।
শর্ত : এক বছর প্রবেশনকাল শেষে চাকরি স্থায়ীকরণ করা হবে। নিয়োগের পর ব্যাংকে পাঁচ বছর চাকরি করতে হবে মর্মে চুক্তি সই করতে হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের পূবালী ব্যাংকের ওয়েবসাইটের এই লিংকে গিয়ে ফরম পূরণ করে আবেদন করতে হবে। এই লিংকে পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ২৫ আগস্ট ২০২২।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com