বৃহস্পতিবার, ০৬:১৭ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প

মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা, গেটম্যানকে আসামি করে মামলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ২৭৮ বার পঠিত

চট্টগ্রামের মীরসরাইয়ের ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ জনের নিহতের ঘটনায় রেলক্রসিংয়ের গেটম্যান সাদ্দাম হোসেনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার ভোরে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম মামলাটি করেন।

এ তথ্য নিশ্চিত করে এসআই জহিরুল ইসলাম বলেন, মিরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস দুর্ঘটনায় ১১ জন নিহতের ঘটনায় একটি মামলা করা হয়েছে। দায়িত্ব অবহেলার অভিযোগে দণ্ডবিধির ৩৩৮ (ক)/৩০৪ (ক)/৪২৭ ধারায় মামলাটি করা হয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় রেলক্রসিং এলাকা থেকে গেটম্যান গেটম্যান সাদ্দাম হোসেনকে আটক করে পুলিশ।

প্রসঙ্গত, শুক্রবার দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত ৬ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা কিছুটা সুস্থ আছে বলে শনিবার সকালে নিশ্চিত করেছেন জিআরপি পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com