বৃহস্পতিবার, ০৩:৩৪ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্স যাওয়ার রেলওয়ে প্রকল্প স্থগিত করল ভারত

সময়ের কন্ঠ ধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৯২ বার পঠিত

বাংলাদেশ হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্যে যাওয়ার জন্য নির্মিতব্য রেল প্রকল্প স্থগিত করেছে দিল্লি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, এই প্রকল্প সংশ্লিষ্ট ৫ হাজার রুপির তহবিল বাতিল করেছে ভারত সরকার।তারা বলছে, চলমান রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তহবিল বাতিলের মাধ্যমে তিনটি চলমান প্রকল্পের কাজ এবং পাঁচটি আলাদা জায়গায় জরিপের কাজ বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে, এরমাধ্যমে বাংলাদেশের রেলপথের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে (সেভেন সিস্টার্স) যুক্ত করার পরিকল্পনায় বিঘ্ন ঘটেছে।

ভারত সরকার জানায়, তারা এখন ভুটান ও নেপালেল মাধ্যমে বিকল্প রাস্তা খোঁজার পরিকল্পনা করছে। এতে করে আঞ্চলিক বাণিজ্যের রুপরেখা পরিবর্তন হয়ে যাবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই দুই দেশের মধ্য দিয়ে রেলওয়ে করার জন্য ৩৫০০-৪০০০ কোটি রুপির প্রকল্প পরিকল্পনা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, ‘এ মুহূর্তে বাংলাদেশে কোনো নির্মাণ বা অন্য উপকরণ আমরা পাঠাচ্ছি না। প্রতিবেশি দেশের সঙ্গে সংযোগ রুটের অর্থায়ন বন্ধ আছে। (প্রকল্প পুনরায় শুরু করতে) প্রথমে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। তবে পরিকল্পনা অনুযায়ী ভারত অংশে প্রকল্পের কাজ চলমান রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com