মঙ্গলবার, ১০:৫৯ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

হাতিরঝিলে গুলিবিদ্ধ যুবদল কর্মী, পরে হাসপাতালে ভর্তি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১১৮ বার পঠিত

রাজধানীর হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলিতে আরিফ সরদার (৩৫) নামে যুবদলের এক সদস্য আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে হাতিরঝিল মোড়ল গলিতে এ ঘটনা ঘটে।পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আরিফ মাদারীপুরের শিবচর উপজেলার গিয়াস উদ্দিন সরদারের ছেলে।বর্তমানে তিনি ডেমরা স্টাফ কোয়ার্টারে ভাড়া থাকেন।তিনি ওই এলাকার ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের একজন সদস্য এবং পেশায় ওয়ার্কশপ কর্মচারী।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাতে খবর পেয়েছি মোড়ল গলিতে এক যুবক রক্তাক্ত অবস্থায় পরে আছে। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে ওই যুবককে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যাই।’

তবে কীভাবে, কারা তাকে আহত করেছেন, সে বিষয়ে কিছুই জানতে পারেননি হাতিরঝিল থানার উপ-পরিদর্শক। তিনি বলেন, ‘আহত যুবক কথা বলতে পারছেন না। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com