বৃহস্পতিবার, ০৮:১৯ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

পিঠে নির্মাতা লিখে দেন কবিতা, মুখ খুললেন শ্রাবন্তী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৯৩ বার পঠিত

বহু বছর পর ‘আড়ি’ সিনেমাতে আইটেম গানে নাচলেন শ্রাবন্তী। ইতোমধ্যেই শ্রাবন্তীর ‘ডাকাত পড়েছে’ গানটি ভাইরাল হয়েছে সমাজিকমাধ্যমে। পাশপাশি ‘আমার বস্’-এ শ্রাবন্তী ধরা দিলেন সাহসী অবতারে। এই মুহূর্তে বেশ ব্যস্ত কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রায় একসঙ্গে দুটি সিনেমা ‘আড়ি’ ও ‘আমার বস্’র মুক্তি। দুই সিনেমাতেই আকর্ষণের কেন্দ্রে রয়েছেন তিনি।

অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় সিনেমাতে শ্রাবন্তীর খোলা পিঠে প্রেমের অন্তরঙ্গ মুহূর্তে কবিতা লিখেছেন। তাকে পর্দায় এর আগে এমন সাহসী হতে দেখা যায়নি। ইতোমধ্যেই সেই দৃশ্য নিয়ে শুরু হয়েছে আলোচনা। নায়িকা অবশ্য আপ্লুত এমন একটা চরিত্র পেয়ে।

সদ্য মুক্তি পেয়েছে ‘আমার বস্’ সিনেমার ‘মালাচন্দন’ গানটি। সেখানেই শ্রাবন্তী এবং শিবপ্রসাদের সম্মোহনের দৃশ্য। জয় গোস্বামীর লেখা ‘ঈশ্বর আর প্রেমিকের সংলাপ’ কবিতাটি নায়িকার পিঠে লিখেলেন পরিচালক।

এ বিষয়ে শ্রাবন্তী বলেন, এমন একটা গান নিজের ক্যারিয়ারে পেয়ে আপ্লুত। শুধু তা-ই নয়, কাজটা করার সময় একফোঁটা অস্বস্তি হয়নি। আসলে পেশাদারদের দিয়ে পুরো কাজটা করা হয়। চুমু খেয়েই যে প্রেম নিবেদন হয় তা নয়, এ ভাবেও একটা প্রেমের মুহূর্ত বোনা যায়। তার জন্য শিবুদাদের গোটা টিমকে কুর্নিশ। তার ওপর জয় গোস্বামীর কবিতা, কী বলব আর।

একই ভাবে ‘ডাকাত পড়েছে’ গানটি দর্শকদের ভালো লাগছে দেখে খুশি নায়িকা। যশ-নুসরাতের প্রযোজনায় ‘আড়ি’ সিনেমাতে এমন একটা গান পেয়ে ক্যারিয়ারের মধ্যগগনে খুশিতে ভাসছেন শ্রাবন্তী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com