শনিবার, ০৬:৪০ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই

গাজায় ইসরাইলের হামলায় নিহত আরো ২৩ ফিলিস্তিনি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৭৪ বার পঠিত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অর্ধশতাধিক।

একাধিক হাসপাতাল সূত্র কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে জানিয়েছে, মঙ্গলবার ভোর থেকে গাজা উপত্যকা জুড়ে ইসরাইলি হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। এছাড়াও আরো হামলা ও হতাহতের খবর অব্যাহত রয়েছে।

এদিকে তুর্কী বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আরো ৬৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ মাস আগে গাজায় শুরু হওয়া ইসরাইলি যুদ্ধে কমপক্ষে ৫১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরো এক লাখ ১৬ হাজার ৩৪৩ জন।

তবে সরকারি মিডিয়া অফিস মোট নিহতের সংখ্যা আপডেট করে ৬১ হাজার ৭০০ জনেরও বেশি বলে জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে নিহত বলে ধরে নেয়া হচ্ছে।

ইসরাইলি সেনাবাহিনী গত ১৮ মার্চ গাজা উপত্যকায় পুনরায় আক্রমণ শুরু করে এবং জানুয়ারিতে যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও এ পর্যন্ত এক হাজার ৬৩০ জনকে হত্যা করেছে। এতে চার হাজার ৩০০ জনেরও বেশি আহত হয়েছেন।

সূত্র : আল জাজিরা, আনাদোলু অ্যাজেন্সি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com