বৃহস্পতিবার, ০৯:৫৭ পূর্বাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে আ.লীগ আমলে ১৫৫ জন গুম, হাজার হাজার নেতাকর্মী হত্যা করেছে-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় শহিদ টিপু ও আলাউদ্দিন হাওলাদারের কবর জিয়ারত করলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় দুর্গা পূজা উপলক্ষে জহির উদ্দিন স্বপন এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,০৪৪ ৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন দিনাজপুরে ২৮ আঙুল নিয়ে নবজাতকের জন্ম! গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা-মাহদী আমিন গেজেটের পর ‘এসআরবি’ নামে মাঠে নামল ‘র‍্যাব’ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বিশ্বজুড়ে বিক্ষোভ পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

মিরাজের হ্যাটট্রিকে ফাইনালের পথে বাংলাদেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ২৬৪ বার পঠিত

মিরাজের হ্যাটট্রিক মালদ্বীপকে ৪-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে বাংলাদেশের যুবারা। টানা তিন ম্যাচে বাংলাদেশ হারায় শ্রীলংকা, স্বাগতিক ভারত ও মালদ্বীপকে।

ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া ম্যাচে মালদ্বীপের বিপক্ষে হ্যাটট্রিক করেন মিরাজুল।

এই মিরাজুলের গোলই বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলংকাকে (১-০) হারিয়েছিল। দ্বিতীয় ম্যাচে ফেভারিট ভারতকে ২-১ গোলে হারায় লাল সবুজের দল।ভারতের বিপক্ষে গোল পাননি মিরাজ। শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে আবার জ্বলে উঠেছেন মিরাজুল।

ম্যাচের ১৮ মিনিটে মিরাজের গোলে বাংলাদেশ এগিয়ে যায়। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৩১ মিনিটে রফিকুল গোল করেন। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট তিনেক আগে মিরাজুল নিজের হ্যাটট্রিক ও দলের চতুর্থ গোলটি করেন।

দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com