শনিবার, ০১:৪৩ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘ফাঁসির আসামি’ হিরো আলম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ২৩০ বার পঠিত

‘আমার জেল হবে না ফাঁসি হবে’ শীর্ষক নতুন একটি গান করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি মুক্তি দেওয়া হয়েছে। নতুন গানে হিরো আলমকে ফাঁসির কয়েদি হিসেবে দেখা যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার গানটি প্রকাশের ঘোষণা দিয়েছিলেন তিনি।

নতুন গান নিয়ে হিরো আলম বলেন, ‘আমি এই গানে একজন কয়েদির চরিত্রে অভিনয় করেছি। গানটাও আমি নিজে গেয়েছি। আমার মনে হলো, একজন কয়েদির বিষয়টি তুলে ধরলে কেমন হয়, সে ভাবনা থেকে এই গান।’

সম্প্রতি ‘বিকৃত সুরে’ রবীন্দ্রসংগীত, নজরুল ও পল্লী গীতি গাইবেন না বলে পুলিশের কাছে মুচলেকা দিয়েছেন হিরো আলম। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম, মূলধারার গণমাধ্যমে প্রচুর আলোচনা-সমালোচনা চলছে। ঠিক সেই মুহূর্তেই নতুন গান মুক্তি দিলেন হিরো আলম।

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘দুই দিন ধরে তোলপাড় চলছে হিরো আলম নাকি গান গাইবে না। সে কথা ভুল। আমি বলেছি রবীন্দ্রসংগীত, নজরুল গীতি ও পল্লী গীতি গাইব না। আমার নিজের লেখা, নিজের সুর করা গান তো গাইব।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com