শুক্রবার, ১১:১৩ অপরাহ্ন, ২৭ মার্চ ২০২৬, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গণপরিবহনের শৃঙ্খলা রক্ষা ও জ্বালানি মজুদদারি প্রতিরোধে অভিযান গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

খেলা চলাকালীন আফগানিস্তানের স্টেডিয়ামে বিস্ফোরণ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ১৭৬ বার পঠিত

কাবুলে ক্রিকেট ম্যাচ চলাকালীন বিস্ফোরণে আহত একাধিক। শুক্রবার আত্মঘাতী হামলায় হঠাৎ কেঁপে ওঠে কাবুলের আন্তর্জাতিক স্টেডিয়াম। এ সময় আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগের ম্যাচ চলছিল।

বন্দ-এ আমির ড্রাগনস বনাম পামির জালমির মধ্যে ম্যাচ চলাকালীন এই বিস্ফোরণটি ঘটেছে। যখন এই বিস্ফোরণটি ঘটে, এ সময় স্টেডিয়ামে জাতিসঙ্ঘের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে কাবুলের ক্রিকেট স্টেডিয়ামে আত্মঘাতী বিস্ফোরণ ঘটছে। ম্যাচ চলাকালীন দর্শকদের মধ্যেই এই বিস্ফোরণ ঘটেছে। যদিও এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গত বুধবার কাবুলের একটি গুরুদ্বারের কাছে একটি বিস্ফোরণ ঘটেছিল। সেই ঘটনার ২ দিন পরে এবার কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আত্মঘাতী বিস্ফোরণ ঘটল।

গত জুন মাসে কাবুলের বাঘ-এ বালা অঞ্চল বেশ কয়েকটি বিস্ফোরণে কেঁপে উঠেছিল। এই বিস্ফোরণে দুজন প্রাণ হারিয়েছেন। এরমধ্যে একজন শিখ সম্প্রদায়ের সদস্য ছিলেন।
সূত্র : আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com