বৃহস্পতিবার, ১০:৩৯ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

দীর্ঘ ছুটি শেষে প্রাথমিকে ক্লাস শুরু, মাধ্যমিক খুলবে কাল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৯৫ বার পঠিত

রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আজ মঙ্গলবার থেকে প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসাগুলোতে পুরোদমে ক্লাস শুরু হয়েছে। আগামীকাল বুধবার খুলবে মাধ্যমিক বিদ্যালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি এবং সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোর সূত্রে এসব তথ্য জানা গেছে। ছুটি শেষে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোটিশ প্রকাশ করেছে।

গত ২৬ ফেব্রুয়ারি ‘শ্রী শ্রী শিবরাত্রি ব্রত’ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হয়। ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় রমজানের ছুটি। এরপর একে একে দোলযাত্রা, স্বাধীনতা দিবস, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতরের কারণে দীর্ঘ ৪০ দিনের ছুটি চলে।

গতকাল সোমবার থেকে স্কুল খুললেও ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে ক্লাস হয়নি। ফলে আজ মঙ্গলবার থেকে প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণভাবে পাঠদান শুরু হয়েছে।

এদিকে মাধ্যমিক বিদ্যালয় গত ২ মার্চ থেকে শুরু হয় রমজান ও ঈদ উপলক্ষে ছুটি। এর আগে ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ ছিল সাপ্তাহিক ছুটি, ফলে কার্যত ২৭ ফেব্রুয়ারি থেকেই শিক্ষার্থীদের ছুটি শুরু হয়। ঈদ পরবর্তী ৪০ দিনের এই ছুটি শেষে আগামীকাল বুধবার থেকে দেশের সব মাধ্যমিক বিদ্যালয় খুলে দেওয়া হবে এবং সেদিন থেকেই পুরোদমে ক্লাস শুরু হবে।

মাদরাসাগুলোতে ছুটি শুরু হয় আরও আগে, ২৫ ফেব্রুয়ারি থেকে। রমজান, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদ মিলিয়ে ৪২ দিনের ছুটি শেষে আজ মঙ্গলবার থেকে মাদরাসাগুলো খুলে দেওয়া হয়েছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো নির্দেশনায় আজ থেকেই পাঠদান পুরোদমে চালু করতে বলা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোর ছুটি শেষ হয়েছে ৩ এপ্রিল। এরপর সাপ্তাহিক ছুটি থাকায় রবিবার থেকে ক্লাস শুরু হয়। তবে ৭ এপ্রিল ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির কারণে ক্লাস হয়নি। আজ মঙ্গলবার থেকে এসব কলেজে আবারও স্বাভাবিকভাবে পাঠদান শুরু হয়েছে। তবে যেসব কলেজ ‘স্কুল অ্যান্ড কলেজ’ হিসেবে পরিচালিত, সেগুলো মাধ্যমিক পর্যায়ের সঙ্গে মিলিয়ে আগামীকাল বুধবার ৯ এপ্রিল খুলবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com