শুক্রবার, ১২:৪৮ অপরাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী গার্লস কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়। – জহির উদ্দিন স্বপন  গৌরনদীতে সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা রেমিট্যান্স যোদ্ধা চালিকাশক্তি ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি

পুরান ঢাকায় আগুন, নিহত ১

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১২৮ বার পঠিত

রাজধানীর পুরান ঢাকার বংশাল থানাধীন নাজিমুদ্দিন রোডে লেপ-তোষকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ধোঁয়ায় একজনের মৃত্যু হয়েছে ও অসুস্থ হয়েছেন আরও সাতজন।

তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।

নিহত নাম আমিন উদ্দিন (৭৫)। তিনি ওই ভবনের দ্বিতীয় তলায় রিয়েল উট সলিউশন নামক ফার্নিচারের দোকান দেখাশোনা করতেন এবং সেখানেই ঘুমাতেন।

ফার্নিচারের দোকান মালিক আতিকুর রহমান বলেন, রোববার দিবাগত রাত তিনটার দিকে ভবনের নিচতলায় একটি লেপ-তোষকের দোকানে আগুন লাগে এতে পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পরে। ধোঁয়াতে বেশ কয়জন অসুস্থ হয়ে পড়ে।

দ্বিতীয় তলায় থাকা আমিন উদ্দিন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ভোর পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এঘটনায় আহতরা হলেন- শাকিব  (২২),  মমতাজ  (৫৫),  বুলবুল  (৩৭), শিল্পী (৪২)  তালহান (০৪), ইকবাল (৪৭),  মুশপিকা(২৫)।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত সাতজন ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

মৃত আমিন উদ্দিন যশোর জেলার সুরমা উপজেলার উরাসি গ্রামের মৃত আলী আকবরের ছেলে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com