বুধবার, ০৫:৫৯ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

বিয়ে করলেন অভিনয়শিল্পী জামিল ও মুনমুন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১০৫ বার পঠিত

দীর্ঘদিন চুপিসারে চুটিয়ে প্রেম করার পর অবশেষে বিয়ে করেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী জামিল হোসেন ও মুনমুন আহমেদ মুন। গতকাল রবিবার রাতে দুই পরিবারের উপস্থিতি উত্তরায় তাদের বিয়ে হয়েছে বলে দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন অভিনেতা জামিল নিজেই।

তিনি বলেন, দুই পরিবারের উপস্থিতি আমরা বিয়ে করেছি। একসঙ্গে কাজ করতে গিয়ে আমাদের চেনাজানা। এরপর কখন যে একে অপরের প্রেমে পড়েছি আমরা নিজেরাও জানি না। সেই প্রেম বিয়ে গড়িয়েছে। আমাদের নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন।

জানা গেছে, জামিল-মুনমুন একসঙ্গে বেশকিছু নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন। একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের পরিচয়। সেই পরিচয় প্রেমে গড়ায়। অতঃপর তাদের চার হাত এক হয়েছে।

দেশের নাট্যাঙ্গনে জামিল একটি জনপ্রিয় মুখ। এরই মধ্যে তিনি অভিনয় করেছেন অসংখ্য নাটকে। অভিনয়ে তার অভিষেক ঘটে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’- এ অংশগ্রহণের মাধ্যমে। এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগী ছিলেন তিনি।

অন্যদিকে, বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পেয়েছেন মুন। এরপর নাম লেখান টিভি নাটকে। অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে চিনিয়েছেন তিনি। জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে। ‘কাগজ’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com