শনিবার, ০৭:১৬ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই

‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৮৪ বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করেছেন। ৫ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে এই ভিসায় বিদেশি নাগরিকরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন।

সম্প্রতি এয়ার ফোর্স ওয়ানে এই ভিসা উন্মোচন করেন তিনি। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গোল্ড কার্ডে ট্রাম্পের মুখমণ্ডল ও ‘দ্য ট্রাম্প কার্ড’ লেখা একটি প্রোটোটাইপ রয়েছে।

রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প কার্ডটি দেখিয়ে সাংবাদিকদের বলেন, ‘বিশেষ এই ভিসা সম্ভবত আগামী দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে পাওয়া যাবে।’

ট্রাম্প বলেন, ‘আমিই এর প্রথম ক্রেতা। এটি বেশ উত্তেজনাপূর্ণ, তাই না?’

এর আগে ট্রাম্প বলেছিলেন, নতুন এই কার্ড ঐতিহ্যবাহী ‘গ্রিন কার্ডের’ একটি উচ্চমূল্যের সংস্করণ। নতুন এই ভিসা বিক্রি দেশে কর্মসংস্থান সৃষ্টি করবে এবং মার্কিন জাতীয় ঘাটতি কমাতে ব্যবহার করা যাবে।’

সাবেক রিয়েল এস্টেট ধনকুবের ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের লাখ লাখ অনিবন্ধিত অভিবাসীদের নির্বাসনে পাঠাচ্ছেন। তিনি বলেন, ‘এই নতুন কার্ড উচ্চ মূল্যে মার্কিন নাগরিকত্ব লাভের পথ তৈরি করবে।’

গত ফেব্রুয়ারিতে ট্রাম্প বলেছিলেন, তার প্রশাসন ‘১০ লাখের মতো’ কার্ড বিক্রির আশা করছে। রাশিয়ার ধনকুবেররাও এই কার্ড পাওয়ার যোগ্য হতে পারেন-এমন সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com