বৃহস্পতিবার, ০৮:৪৪ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

ইরাকের পার্লামেন্ট ভবন বিক্ষোভকারীদের দখলে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১৯৮ বার পঠিত

এবার ইরাকের পার্লামেন্ট ভবনের দখল নিয়েছে বিক্ষোভকারীরা। যারা ধর্মগুরু মুক্তাদা আল-সদরের সমর্থক। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেওয়ার জেরে তারা বিক্ষোভ করেছেন। গতকাল বুধবার সুরক্ষিত গ্রিন জোনের নিরাপত্তা ভেদ করে ঢুকে পড়ে শত শত মানুষ।

খবরে বলা হয়, বিক্ষোভকারীরা ভিআইপি এলাকায় ঢুকে পড়লে টিয়ার গ্যাস, জলকামান দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ, তবে ঠেকানো যায়নি বিক্ষোভকারীদের। এক পর্যায়ে পার্লামেন্ট ভবনের দেয়াল ও গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষোভকারীরা। এ সময় অধিবেশন কক্ষে এমপিদের আসনে বসে ছবি তোলেন অনেকে। সে সময় কোনো আইনপ্রণেতা পার্লামেন্টে উপস্থিত ছিলেন না।

এদিকে, বিক্ষোভকারীদের গ্রিন জোন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমি। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর হওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

উল্লেখ্য, আল সদরের ব্লক ২০২১ সালের অক্টোবরে হওয়া নির্বাচনে ৭৩টি আসন জিতেছে। যা ৩২৯ সিটের পার্লামেন্টে বৃহত্তম। তবে ভোটের পর থেকে নতুন সরকার গঠনের আলোচনা থমকে গেছে এবং আল-সদর রাজনৈতিক ক্রিয়াকলাপ থেকে সরে এসেছেন। খবর: রয়টার্স।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com