শনিবার, ০৭:১৬ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই

মধ্যপ্রাচ্যের আকাশে চাঁদের দেখা মিলল, চূড়ান্ত ঘোষণা সন্ধ্যায়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৭৮ বার পঠিত

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিকাল সেন্টারর পক্ষ থেকে জানানো হয়, দুপুরবেলা দিনের আলোতেই প্রযুক্তির মাধ্যমে চাঁদের দেখা পেয়েছেন তারা। তবে চূড়ান্ত ঘোষণা আসবে আজ শনিবার সন্ধ্যায়।  মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, আল খাতিম অ্যাস্ট্রনমিকাল অবজারভেটরি দুপুর বেলা চাঁদের ছবি তোলে। মহাকাশ পর্যবেক্ষণের নিয়মিত কার্যক্রম হিসেবে তারা ছবি তোলে। সেই ছবি অনুযায়ী, আজ সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের আকাশে ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।

আর আজ মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা গেলে আগামীকাল রবিবার সেখানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আর সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পরে বাংলাদেশের আকাশে ঈদের চাঁদ দেখা যায়। ফলে আগামী ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা বেশি।

তবে দুপুরের এই চাঁদের ছবির কারণে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে শনিবার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখা যাবে কি না। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজ সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com