মঙ্গলবার, ১০:৪২ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জামিন পেয়ে দুধ দিয়ে গোসল করলেন নিষিদ্ধ সংগঠনের সাবেক নেতা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১০৫ বার পঠিত

বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় জামিন পেয়ে দুধ দিয়ে গোসল করলেন নিষিদ্ধ সংগঠন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ।

গতকাল শুক্রবার রাতে গোসলের ৫১ সেকেন্ডের একটি ভিডিও নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেছেন এরশাদ। ভিডিওতে দেখা যাচ্ছে, এক নারী বালতি থেকে মগে করে দুধ নিয়ে সাইফুল ইসলাম এরশাদের মাথায় ঢেলে গোসল করিয়ে দিচ্ছেন। দুধের সঙ্গে গোলাপ ফুলের পাপড়িও রয়েছে।

ভিডিওতে কোনো ক্যাপশন না দিলেও ভিডিওর ব্যাকগ্রাউন্ডে হিন্দি ‘ও মা শুকরিয়া, যভি তুনে কিয়া’ গানটি জুড়ে দিয়েছেন এরশাদ।

এ বিষয়ে জানতে চাইলে সাইফুল ইসলাম এরশাদ বলেন, ‘আমার মা মানত করেছিলেন মিথ্যা মামলা থেকে জামিন পেলে দুধ দিয়ে গোসল করাবেন। এজন্য ২৬ মার্চ বিকেলে জামিনে জেল থেকে বের হয়ে বাড়ি যাওয়ার পর আমার মা খুশি হয়ে দুধ দিয়ে গোসল করিয়েছেন।’

জানা গেছে, রাজবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় গত ১৯ ফেব্রুয়ারি রাত সোয়া ৮টার দিকে সদর উপজেলার দাদশী ইউনিয়নের কামালদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি বর্ষণের অভিযোগে গত ২ সেপ্টেম্বর শিক্ষার্থী জিসান খান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গত ২০ মার্চ পুলিশ তাকে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত মঙ্গলবার (২৫ মার্চ) তার জামিন মঞ্জুর করে আদালতের বিচারক। বুধবার বিকেল ৪টার দিকে তিনি কারাগার থেকে মুক্ত হন। সাইফুল ইসলাম এরশাদ সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিংগা বাজার এলাকার মৃত ইসলাম শেখের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com