শনিবার, ০৮:১৫ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই

৩ বছরে ইউক্রেনে নিহত ১২ হাজার ৮৮১ জন-জাতিসংঘ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৭৫ বার পঠিত

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে ১২ হাজার ৮৮১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে ৬৮১ জন শিশু ও অপ্রাপ্তবয়স্ক। পাশাপাশি, ৩০ হাজার ৫০০ জনেরও বেশি বেসামরিক আহত হয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা দপ্তরের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জেনারেল জয়েস মেসুইয়া গতকাল বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ তথ্য প্রকাশ করেন। খবর: আনাদোলু এজেন্সি।

মেসুইয়া জানান, যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনে ১২ হাজার ৮৮১ জন বেসামরিক প্রাণ হারিয়েছেন এবং ৩০ হাজারেরও বেশি আহত হয়েছেন। আমাদের ধারণা, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

তিনি আরও জানান, রাশিয়া-অধিকারিত ইউক্রেনের চার প্রদেশে অন্তত ১৫ লাখ মানুষের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন, কিন্তু সেখানে পৌঁছাতে জাতিসংঘের ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে না।

জাতিসংঘের এই কর্মকর্তা আরও বলেন, ইউক্রেনের চারটি প্রদেশ – দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া, এবং খেরসন – বর্তমানে রাশিয়ার দখলে। ২০২২ সালের সেপ্টেম্বরে রাশিয়া এসব প্রদেশকে নিজেদের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়।

এদিকে, ইউক্রেনের ন্যাটো সদস্যপদের জন্য আবেদন করলেও যুদ্ধ না থামানো পর্যন্ত তাদের আবেদন গ্রহণ করা হয়নি। তবে, গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক সম্প্রদায় কূটনৈতিক আলোচনা এবং যুদ্ধবিরতির চেষ্টা করলেও তা ব্যর্থ হয়েছে। বর্তমানে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে সৌদি আরবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন আলোচনা অনুষ্ঠিত হয়েছে, যেখানে দুই দেশ তাদের জ্বালানি স্থাপনা এবং কৃষ্ণ সাগরে হামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে।

এই ঐকমত্যকে স্বাগত জানিয়ে জয়েস মেসুইয়া বলেন, আমরা আশা করছি, শিগগিরই ইউক্রেনে সহিংসতার অবসান ঘটবে এবং শান্তি ফিরে আসবে।”

তিনি আরও যোগ করেন, দেশটির বেসামরিক জনগণের জান-মালের নিরাপত্তা এখন বড় হুমকির মুখে। গত এক মাসে এমন কোনো দিন ছিল না, যেদিন বেসামরিক নাগরিকরা নিহত বা আহত হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com