সোমবার, ০৪:৪০ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৬, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যারা ‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল কোনো বাধা ছাড়াই দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বাস রুটে আসছে বড় পরিবর্তন সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আন্দোলন সফল, এবার কি ভোটের রাজনীতিতে নামবে ‘ককরোচ জনতা পার্টি’

মোবাইলে পানি ঢুকে গেলে করণীয়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৩৮ বার পঠিত
আজকাল স্মার্টফোন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তাই মোবাইলের মধ্যে পানি ঢুকে গেলে তা আমাদের জন্য বিরাট এক সমস্যা হয়ে দাঁড়ায়।

চলুন, জেনে নিই মোবাইলে পানি ঢুকে গেলে কী করতে হবে এবং কোন ভুল কাজগুলো করবেন না।

মোবাইলে পানি ঢুকে গেলে প্রথমে যা করবেন:

প্রথমে ফোনটি বন্ধ করে দিন, এতে শর্ট সার্কিটের সম্ভাবনা কমে।

যদি সম্ভব হয় ফোনের ব্যাটারি, সিম ও মেমোরি কার্ড বের করে ফেলুন ও শুকনো জায়গায় রাখুন। একটি শুকনো কাপড় দিয়ে ফোনের বাইরের অংশটি আলতোভাবে মুছে ফেলুন। তবে অতিরিক্ত চাপ না দেওয়ার চেষ্টা করুন। 

আপনার ফোনকে চালের পাত্রে রাখুন ২৪-৪৮ ঘণ্টার জন্য।

যাতে পানি শুষে নিয়ে ফোন দ্রুত শুকিয়ে যায়। 

যে ভুলগুলো করা উচিত নয়:

ফোন শুকানোর আগে সেটি চালু করার চেষ্টা করবেন না, এতে ফোনটি নষ্ট হয়ে যেতে পারে।

হেয়ার ড্রায়ার দিয়ে ফোন শুকানোর চেষ্টা করবেন না। এটি ফোনের সার্কিটে ক্ষতি করতে পারে।

 

ফোন ঝাঁকালে পানি আরো গভীরে চলে যেতে পারে, যা ফোনের ক্ষতি বাড়িয়ে দিতে পারে।

আপনার ফোন যদি ৪৮ ঘণ্টায় চালু না হয় তাহলে নিকটস্থ সার্ভিস সেন্টারে নিয়ে যান। ভুল পদক্ষেপ নিলে আপনার ফোন স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে। তাই সঠিক উপায়ে মোবাইল শুকিয়ে নিন এবং প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিন।

সূত্র : আজতাক বাংলা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com