শনিবার, ০৮:১৫ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই

মিয়ানমারে ক্লিনিকে জান্তার বিমান হামলা, নিহত ১১

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৮৬ বার পঠিত

মিয়ানমারের প্রত্যন্ত গ্রামের একটি ক্লিনিকে বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী।  এতে একজন ডাক্তারসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন।

স্থানীয়দের বরাতে সোমবার (২৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এতে বলা হয়েছে, শনিবার (২২ মার্চ) সকালে মাগওয়ে অঞ্চলের হান খার গ্রামে এ হামলা হয়, যা বর্তমানে অভ্যুত্থানবিরোধী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

স্থানীয়রা জানান, নিহতদের মধ্যে একজন চিকিৎসক ও তার স্ত্রী ছিলেন।  হামলায় একটি বাড়ির ভেতরে খোলা অস্থায়ী ক্লিনিকটি বিধ্বস্ত হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক গ্রামবাসী বলেন, ‘বিমানটি খুব নিচে দিয়ে উড়ছিল। আমরা যখন লুকিয়ে ছিলাম তখন জোরে বোমা বিস্ফোরণ শুনতে পাই।’

তিনি আরও বলেন, ‘আমি যখন এলাকাটি পরিষ্কার করতে গিয়েছিলাম, তখন আমি কেবল মানুষের দেহের টুকরো দেখতে পেয়েছিলাম। এটি দেখে আমার খুব খারাপ লেগেছিল। ’

তবে এ বিষয়ে মন্তব্যের জন্য মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে  মিয়ানমার এক বিধ্বংসী গৃহযুদ্ধের মধ্যে রয়েছে, যেখানে জান্তা, অভ্যুত্থানবিরোধী গেরিলা বাহিনী ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে ভয়াবহ সংঘাত চলছে। এর ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com