শনিবার, ০৮:১৫ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই

বিদ্যুৎ সংকটে ভেনেজুয়েলা, সপ্তাহে ৩ অর্ধদিবস কাজ করার নির্দেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৮০ বার পঠিত

ভেনিজুয়েলার সরকার খরার কারণে উৎপাদন কমে যাওয়ায় বিদ্যুৎ সাশ্রয়ের পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। গতকাল রবিবার এক নির্দেশে সরকারি কর্মচারিদের সপ্তাহে মাত্র তিন অর্ধ দিবস কাজ করতে বলা হয়েছে।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

পানির স্তর নেমে গিয়ে জলবিদ্যুৎ উৎপাদন হুমকির মুখে পড়ায় বিদ্যুৎ সাশ্রয়ের পদক্ষেপ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়। সোমবার থেকে সরকারি খাতের কর্মঘণ্টা সাড়ে চার ঘণ্টা করে কমিয়ে আনার ঘোষণা দেয়া হয়েছে। নাগরিকদের তাদের বাড়িতেও বিদ্যুৎ সাশ্রয় করার আহ্বান জানানো হয়েছে।

এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির কারণে জলবায়ু জরুরি অবস্থা সৃষ্টি হওয়ায় আমরা একটি জলবায়ুগত সমস্যার মুখোমুখি হচ্ছি। আন্দেজ অঞ্চলে বৈদ্যুতিক শক্তি উৎপাদনকারী জলাধারগুলোর জলস্তরকে প্রভাবিত করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।

ভেনেজুয়েলায় বেশির ভাগ বিদ্যুৎ জলবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত হয়।

গত ১৫ বছর ধরে অভ্যন্তরীণ রাজ্যগুলোয় বিদ্যুৎ রেশনিং নৈমিত্তিক। ২০১৯ সাল থেকে দেশটিতে ঘন ঘন দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে শুরু করে। সরকার এই বিভ্রাটের জন্য নাশকতাকে দায়ী করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com