বৃহস্পতিবার, ০২:১৯ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী   পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক

টি-২০ বিশ্বকাপ জেতার সর্বোচ্চ চেষ্টা করবো : জ্যোতি

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ২৪১ বার পঠিত

আগামী ২০২৪ সালে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে বাংলাদেশে। নিজেদের কন্ডিশনে বিশ্বকাপ জিততে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

মঙ্গলবার বার্মিংহামে আইসিসির বোর্ড মিটিংয়ে ২০২৪ সালে বাংলাদেশ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে বলে সংস্থাটি নিশ্চিত করেছে।

এর আগে ২০১৪ সালে বাংলাদেশ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি এবং নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল।

জ্যোতি বুধবার সাংবাদিকদের বলেন, ‘আমি সত্যিই আনন্দিত, আমি জানি না কী হবে, তবে এটি আমাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ। আমরা আমাদের নিজেদের দর্শকদের সামনে খেলব, এটি অবশ্যই আমাদের ভালো করতে অনুপ্রাণিত করবে।’

বর্তমানে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন। ২০১৮ সালে তারা ভারতকে হারিয়ে এশিয়া কাপে তাদের প্রথম শিরোপা জিতেছে যা এখন পর্যন্ত নারী ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com