শনিবার, ০৮:১৪ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই

এবার কমলা-হিলারির নিরাপত্তা ছাড়পত্র বাতিল করলেন ট্রাম্প

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১০৪ বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছেন। শনিবার (২২ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছেন।

২০১৬ সালের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনকে পরাজিত করেছিলেন ট্রাম্প। এ ছাড়া গেলো নির্বাচনে কমলা হ্যারিসকে পরাজিত করেন ট্রাম্প।

এই সিদ্ধান্ত নেওয়ার পর ট্রাম্প শুক্রবার রাতে প্রকাশিত এক স্মারকে বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে উল্লিখিত ব্যক্তিবর্গের রাষ্ট্রীয় গোপন তথ্যে প্রবেশাধিকার থাকা উচিত বলে আমি মনে করি না।

রয়টার্স বলছে, ছাড়পত্র বাতিলের মারাত্মক বা তাৎক্ষণিক প্রভাব না থাকলেও ওয়াশিংটনে রাজনৈতিক টানাপড়েনের একটি চিত্র ফুটে ওঠে। এসব ঘটনা প্রমাণ করছে, ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বীর ওপর শোধ নিতে পিছপা হন না।

ট্রাম্প এর আগে আরও কয়েকজন ব্যক্তির ছাড়পত্র বাতিল করেছেন। তাদের মধ্যে রয়েছেন, রিপাবলিকান দলের সাবেক কংগ্রেস সদস্য লিজ চেনি, বাইডেন প্রশাসনের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এবং রাশিয়া বিশেষজ্ঞ ফিওনা হিল।

এই তালিকায় আরও রয়েছেন হুইসেল ব্লোয়ারদের প্রতিনিধি ও ওয়াশিংটনের জাতীয় নিরাপত্তা আইনজীবী মার্ক জেইড এবং ট্রাম্পের কড়া সমালোচক ও সাবেক রিপাবলিকান আইনপ্রণেতা অ্যাডাম কিনজিংগার।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প দায়িত্ব নেওয়ার কিছুদিন পরেই জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেন।

তবে ছাড়পত্র বাতিলের এই খেলা শুরু করেছিলেন বাইডেন। ২০২১ তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পকে হারিয়ে হোয়াইট হাউজের মসনদে বসার পরেই ট্রাম্পের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com