শনিবার, ০৮:১৪ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই

ভারতে সাজা ভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ২১ বাংলাদেশি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৯০ বার পঠিত

অবৈধ পথে ভারত গিয়ে পাঁচ বছর সাজা ভোগ শেষে দেশে ফিরল পাঁচ শিশুসহ ২১ বাংলাদেশি নারী-পুরুষ। শুক্রবার রাতে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

যারা ফেরত এসেছেন, তাদের মধ্যে ১ জন তরুণ, ১ জন তরুণী, ১০ জন মেয়েশিশু ও ৯ জন ছেলেশিশু। শিশুদের বয়স ১ বছর ৭ মাস থেকে ১৮ বছরের নিচে। দুই তরুণ ও তরুণীর বয়স যথাক্রমে ১৯ ও ২০ বছর। তাদের বাড়ি যশোর, সাতক্ষীরা, খুলনা, নড়াইল, ফরিদপুর, ঢাকা, কক্সবাজার, নাটোর ও রাজবাড়ী জেলায়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, এসব তরুণ-তরুণী রোজগারের আসায় দালালের মাধ্যমে এবং শিশুরা তাদের মা-বাবার সঙ্গে সীমান্ত পথে ভারতে গিয়েছিল। পরে সেখানে কাজ করার সময় সে দেশে অবৈধভাবে বসবাস করার অভিযোগে পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়। সেখান থেকে সে দেশের একটি সংগঠন তাদের কারাগার থেকে ছাড়িয়ে এনে নিজস্ব শেল্টার হোমে রাখে। গতকাল বেলা ৩টা ৫৫ মিনিটে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ বলেন, বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি শিশু ও তরুণ-তরুণীদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে দুটি প্রতিষ্ঠান তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাদের দুটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি তাঁদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com