বৃহস্পতিবার, ১১:৫৩ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ধেয়ে আসছে বৃষ্টিবলয়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১০৪ বার পঠিত

দেশের দিকে ধেয়ে আসছে বৃষ্টিবলয়, যা বৃহস্পতি থেকে সোমবার (২০-২৪ মার্চ) পর্যন্ত সক্রিয় থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিডব্লিউওটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

সংস্থার তথ্য মতে, দেশের দিকে ধেয়ে আসছে বৃষ্টিবলয় চাতক। এটি একটি দুর্বল ক্ষমতাসম্পন্ন আংশিক বৃষ্টিবলয়। এই বৃষ্টিবলয়ে দেশের সব এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। এটি ২০ মার্চ দুপুরের পর হতে আগামী ২৪ মার্চ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সক্রিয় থাকতে পারে।

এই বলয়ে দেশের কোথাও একটানা বৃষ্টির সম্ভাবনা নেই। এটি একটি প্রায় বিচ্ছিন্ন বৃষ্টিবলয়। যার মানে এই পরিষ্কার আকাশে হঠাৎ করে পশ্চিম আকাশে মেঘ দেখা, তারপর কালবৈশাখীর মতো দমকা হাওয়া এরপর ৫ বা ১০ মিনিট বজ্রপাতসহ বৃষ্টি এরপর আবহাওয়া পরিষ্কার। এই বৃষ্টিবলয় চলাকালীন দেশের প্রায় ৪০ বা ৫০ শতাংশ এলাকায় বৃষ্টিপাত হতে পারে। তবে দেশের কিছু ক্ষুদ্র এলাকায় আকস্মিকভাবে ভারিবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সংস্থা আরও জানায়, এই বৃষ্টিবলয়ে সিলেট বিভাগসহ দেশের কিছু এলাকায় শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে। এই বৃষ্টিবলয়ে দেশের প্রায় ১০ থেকে ১৫ শতাংশ এলাকায় পানি সেচকার্য চালানোর মতো বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ সক্রিয় থাকতে পারে সিলেট ও খুলনা বিভাগে, তবে কম সক্রিয় থাকতে পারে চট্টগ্রাম ও উত্তর বঙ্গীয় এলাকায়। সর্বাধিক সক্রিয় থাকবে কলকাতা পশ্চিমবঙ্গ এলাকায়। এই বৃষ্টিবলয়ে দেশের সক্রিয় এলাকায় গড়ে ১৫ থেকে ২৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে কোন ক্ষুদ্র এলাকায় সর্বোচ্চ ৫০ মিলিমিটার বা এর কিছু বেশি বৃষ্টি হলেও হতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com