বুধবার, ০৭:৪৪ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

বাবার প্রেমের খবরে কাঁদলেন আমির কন্যা!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১০৮ বার পঠিত

বলিউডের সুপারস্টার আমির খান। দ্বিতীয়বারের মতো বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন ২০২১ সালে । পরপর দুই সংসার ভাঙলেও দুই প্রাক্তনের সঙ্গেই সুসম্পর্ক রেখেছেন আমির।

এদিকে বিচ্ছেদের চার বছর না কাটতেই আমিরের জীবনে আবারও নতুন প্রেম। ৬০তম জন্মদিনে সেই প্রেমের কথা প্রকাশ্যে আনেন অভিনেতা।

আমিরের এবারে জন্মদিনের পার্টিতে সঙ্গে ছিলেন না অভিনেতার মেয়ে ইরা। মুম্বাই ফিরেই বাবার কাছে ছুটে যান তড়িঘড়ি। অনেকটা সময় কাটিয়ে যখন বের হলেন, তখন কন্যা কাঁদছেন! চোখের জল মুছতে মুছতে গাড়িতে উঠতে দেখা গেছে তাকে। পাশে বাবা, তার পিঠে হাত রেখে সামলাচ্ছেন।

বাবার থেকে অনেক দূরে থাকার কষ্টে ইরা কাঁদতে পারেন বলে অনেকে মনে করলেও বর্তমান পরিস্থিতি বলছে ভিন্ন কথা। গুঞ্জন উঠেছে, বাবার ৬০ বছরের প্রেমের খবরেই নাকি কাঁদছে আমির কন্যা!

সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরালের পর নেটিজেনদের অনুমান, হয়ত বাবার তৃতীয় সম্পর্ক ঘোষণাতেই আঘাত পেয়েছেন মেয়ে। তাই সাক্ষাতের পর বেরিয়ে আসার সময় চোখের জল ধরে রাখতে পারেননি ইরা।

বরাবর আমিরের ঘনিষ্ঠ ইরা। প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে আমিরের বিবাহবিচ্ছেদের পর তাদের মেয়ে ইরা মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। তখনও তার পাশে ছিলেন আমির।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com