রবিবার, ০৬:০৭ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ব্যাংক সংস্কারে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১০৫ বার পঠিত

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিপুল অঙ্কের বেনামি ঋণ এবং খেলাপি ঋণে বিপর্যস্ত দেশের ব্যাংক খাত পুনরুদ্ধারের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ৫০ কোটি ডলার ঋণ পাওয়ার আশা করছে অন্তর্বর্তী সরকার। প্রথমবারের মতো আগামী মাসে ঋণ পাওয়ার আশা প্রকাশ করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে আলোচনা সম্পন্ন করা হয়েছে। কর্মকর্তারা বলেন, আমরা এডিবির সঙ্গে আলোচনা সম্পন্ন করেছি। বাংলাদেশের আর্থিক খাত সংস্কারের কাজ চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় ব্যাংকিং খাতে আরও সংস্কারের জন্য তহবিল সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আশা করছি এপ্রিলে এডিবি বোর্ড সভায় বাজেটসহায়তা প্রস্তাবটি অনুমোদন পাবে এবং তারপরে দ্রুত একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হবে। একই সঙ্গে কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার এবং তার সহযোগীরা ব্যাংকিং নিয়ম লঙ্ঘন করে, শত শত কোটি টাকা লুট করে বাংলাদেশের আর্থিক খাতকে ধ্বংস করে দিয়েছে। ব্যাংকিং খাতের অনাদায়ী ঋণ (এনপিএল) বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ স্তরে রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, গত বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ মোট ঋণের ২০.২০ শতাংশে পৌঁছেছে। কর্মকর্তারা বলেন, বিপুল অঙ্কের খেলাপি ঋণ, আমানত ঘাটতি এবং কার্যক্রমে কেলেঙ্কারির কারণে কমপক্ষে এক ডজন বাণিজ্যিক ব্যাংককে রেডজোনে রাখা হয়েছে। ইআরডির আরেক কর্মকর্তা বলেন, এডিবি প্রদত্ত প্রস্তাবিত ৫০ কোটি ডলার ব্যাংকিংক্ষেত্র সংস্কার-নীতিভিত্তিক ঋণের উপকর্মসূচি-১ এর আওতায় থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com