শনিবার, ০৯:১৬ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

অবৈধ অভিবাসীদের জন্য ‘সেলফ ডিপোর্টেশন’ অ্যাপ চালু করল যুক্তরাষ্ট্র

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৮৭ বার পঠিত

যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত কলম্বিয়ানরা কলম্বিয়ার বোগোটার এল ডোরাডো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। ছবিটি চলতি বছরের ২৮ জানুয়ারি তোলা

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা অভিবাসীদের সম্ভাব্য গ্রেফতার ও আটকের মুখোমুখি হওয়ার পরিবর্তে নিজ থেকে প্রত্যাবর্তনের সুযোগ দিতে একটি অ্যাপ চালু করেছে ট্রাম্প প্রশাসন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিপোর্টেশন নীতিতে গতি আনতে গত সোমবার এই নতুন অ্যাপ্লিকেশন চালু করা হয়। মঙ্গলবার (১১ মার্চ) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভয়েস অব আমেরিকা।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা অভিবাসীদের কেউ যদি নিজে থেকে ফেরত যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করতে চায়, তাহলে সিবিপি হোম নামে পরিচিত যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন অ্যাপটি তাকে সেই বিকল্প বেছে নেওয়ার সুযোগ দেবে।

হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম এক বিবৃতিতে বলেছেন, সিবিপি হোম অ্যাপটি অনাকাঙ্ক্ষিতদের এখনই চলে যাওয়ার এবং স্বেচ্ছায় ফেরত যাওয়ার সুযোগ দেবে, যাতে তারা ভবিষ্যতে বৈধভাবে ফিরতে পারে এবং আমেরিকান স্বপ্ন বাঁচাতে পারে। যদি তারা সেটি না করে তবে আমরা তাদের খুঁজে বের করব, বিতাড়িত করব এবং তারা আর কখনও ফিরে আসতে পারবে না।

রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক অভিবাসীকে অবৈধভাবে বহিষ্কারের অঙ্গীকার করেছেন। তবে বাইডেনের তুলনায় তার প্রথম মেয়াদে বহিষ্কারের হার ছিল কম। যদিও ট্রাম্প প্রশাসন অন্যান্য পদক্ষেপও নিয়েছে যা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়তে চাপ দিতে পারে।

এদিকে ট্রাম্প প্রশাসনের একটি নিয়ম আগামী ১১ এপ্রিল কার্যকর হতে যাচ্ছে, যা অবৈধ অভিবাসীদের ফেডারেল সরকারের সঙ্গে নিবন্ধন করতে বাধ্য করবে, অন্যথায় তাদের জরিমানা বা কারাদণ্ডের সম্মুখীন হতে হবে।

সিবিপি হোম অ্যাপটি আগে সিবিপি ওয়ান নামে পরিচিত ছিল এবং সেটি বাইডেন প্রশাসনের অধীনে চালু করা হয়েছিল। সেটির পরিবর্তন আর পরিবর্তন করেই এই নতুন অ্যাপ্লিকেশনটি চালু করা হয়েছে। বাইডেনের সময় মেক্সিকোর প্রায় ১০ লাখ অভিবাসীকে আইনগত ভাবে সীমান্ত পারাপারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণের সুযোগ করে দিয়েছিল এই অ্যাপটি।

রিপাবলিকানরা বাইডেন কর্মসূচির সমালোচনা করে বলেছিল, এটি যুক্তরাষ্ট্রে গণঅভিবাসনকে সহজতর করেছে এবং অভিবাসীদের যথাযথ যাচাই-বাছাই করা হয়নি।

তবে গত ২০ জানুয়ারি ট্রাম্প ক্ষমতা গ্রহণের এক ঘণ্টা পর সিবিপি বন্ধ করে দেন, যার ফলে পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট থাকা অভিবাসীরা অনিশ্চয়তার মধ্যে পড়ে যান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com