বুধবার, ০২:১৪ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১০৭ বার পঠিত

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকেরা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকেটঙ্গীর হোসেন মার্কেট এলাকার বিএসআইএস অ্যাপারেলস কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে।

এতে মহাসড়কটির উভয় লেনের যান চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগে পড়েছে মহাসড়কে চলাচলকারী যাত্রীরা।

কারখানার শ্রমিকরা জানান, টঙ্গীর হোসেন মার্কেট এলাকার বিএসআইএস অ্যাপারেলস লিমিটেডের কারখানার শ্রমিকরা ফেব্রুয়ারি মাসের বেতন গত ৯ মার্চ দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ বেতন না দিয়ে মঙ্গলবার সকালে কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেয়। কারখানা বন্ধের নোটিশ দেখে কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ইম্পেরিয়াল হাসপাতালের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে মহাসড়কের অবরোধ করেন।

শিল্প পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সাথে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসকান্দার হাবিবুর রহমান জানান, বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানা শ্রমিকরা টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় মহাসড়ক অবরোধ করেছে। কারখানার মালিকপক্ষ ও শ্রমিকদেরকে নিয়ে আলোচনা করে মহাসড়ক স্বাভাবিক করার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com