সোমবার, ০৫:৫৭ পূর্বাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আধুনিক তথ্য কমপ্লেক্সের মাধ্যমে তথ্যসেবাকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জমি জমা বিরোধ গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে: মুখ্য সচিব যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে: মুখ্য সচিব গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন জমি জমা বিরোধ গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন ডিগ্রিতে ভর্তি শুরু আজ, আবেদন করবেন যেভাবে

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের নিহত ৩

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১২৩ বার পঠিত

ময়মনসিংহের ফুলপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের তিনজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি।

সোমবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার চাঁনপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাইটকান্দি থেকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ফুলপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে চাঁনপুর ব্রিজ এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ আরও জানায়, আহত হন আরও তিনজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ওসি মো. আব্দুল হাদি বলেন, ট্রাকসহ চালককে শনাক্ত করতে চেষ্টা চলছে। এ ঘটনায় আইনের ব্যবস্থা প্রক্রিয়াধীন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com