বুধবার, ০২:৫৮ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ফরহাদ মজহার ও ফরিদা আখতারের প্রতিষ্ঠানে পেট্রল বোমা নিক্ষেপ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১০১ বার পঠিত

রাজধানীর মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এবং বিশিষ্ট কবি ও দার্শনিক ফরহাদ মজহারের প্রতিষ্ঠান ‘প্রবর্তনায়’ পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

গতকাল শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাত ৯টার দিকে মোহাম্মদপুর স্যার সৈয়দ রোডের প্রবর্তনা নামক ওই দোকানে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থল থেকে পেট্রল বোমার বোতল উদ্ধার করে। এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

কে বা কারা এই পেট্রল বোমা নিক্ষেপ করেছে এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, পেট্রল বোমার বোতলে আগুন ধরিয়ে ছোড়া হয়েছে। তবে আগুন পুরোপুরি লাগেনি। টিনের চালার ওপর থেকে বোতল জব্দ করা হয়।

এই ঘটনায় কারা জড়িত তা সিসিটিভি ফুটেজের তথ্য বিশ্লেষণ করে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com