শনিবার, ০৯:৫৯ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

রাশিয়ার চেয়ে ইউক্রেনকে সামলানো কঠিন: ট্রাম্প

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৭৪ বার পঠিত

শান্তি আলোচনার ক্ষেত্রে রাশিয়ার চেয়ে ইউক্রেনের সঙ্গে আলোচনা করা কঠিন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তার কাছে মনে হচ্ছে শান্তি আলোচনায় মধ্যস্থতার ক্ষেত্রে রাশিয়ার চেয়ে ইউক্রেনকে সামলানো বেশি কঠিন । গতকাল শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের একথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, কিয়েভের চেয়ে মস্কোকে সামলানোই বেশি সহজ এবং যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথেই ভালো কাজ করছে। এর কয়েক ঘণ্টা আগে তিনি বলেছিলেন, ইউক্রেনের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর আগ পর্যন্ত রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের বিষয়টি শক্তভাবে বিবেচনা করছেন তিনি।

গত বৃহস্পতিবার রাতে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। কার্যত এ হামলার প্রতিক্রিয়াতেই যুক্তরাষ্ট্রের ব্যাপক নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, তিনি নতুন করে শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করছেন কারণ ‘রাশিয়া যুদ্ধক্ষেত্রে এখন ইউক্রেনকে পুরোপুরি নিষ্পেষণ করছে।’

এর কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প আবার সুর বদলেছেন। তিনি বলেছেন, ভ্লাদিমির পুতিন যা করছেন অন্য যে কেউ হলেও তাই করতো। তিনি বলেন, ‘আমার মনে হয় তিনি তাদের (ইউক্রেন) আগের চেয়ে আরও শক্ত আঘাত করছেন এবং সম্ভবত ওই অবস্থানে থাকলে অন্য যে কেউই এখন তাই করতো’

ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন যে পুতিন যুদ্ধের অবসান চান। কিন্তু ইউক্রেনের ক্ষেত্রে তিনি তা বলতে পারছেন না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com