বৃহস্পতিবার, ০৯:০৯ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

আবার প্রেমে পড়েছেন পরীমনি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১০৬ বার পঠিত

ঘটনা ২০২১ সালের ১৭ অক্টোবর। ঢালিউড অভিনেত্রী পরীমনি ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে। এরপর ২০২২ সালের ১০ আগস্ট তাদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্ম হয়। পরের বছরেই বিচ্ছেদের পথে হাঁটেন অভিনেত্রী।

বর্তমানে পরীমনি সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানকে বড় করছেন। এরই মধ্যে তার সঙ্গে সংগীতশিল্পী শেখ সাদীর নানা গুঞ্জন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে, পরীমনি আবারও প্রেমে পড়েছেন। তার ফেসবুক স্ট্যাটাস তেমন বার্তাই দিচ্ছে। গতকাল বুধবার (৫ মার্চ) রাতে ‘ভালোবাসার মানুষের’ বাহুডোরে দেখা মিলল অভিনেত্রীর।

পরীমনি নিজেই সেই ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। যার ক্যাপশনে ০৫-০৩-২৫ তারিখ উল্লেখ করে পায়রার ইমোজি দিয়ে অভিনেত্রী লিখেছেন— প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে….. 🕊️। পরীমনি আরও বলেছেন, আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন। শুধু ওই মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতন…….💌।

সামাজিক মাধ্যমে আবার বসন্তের বাতাস বইছে অভিনেত্রীর মনে। যদিও ভালোবাসার মানুষকে এখনো প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। কেবল তার হাতটাই দেখা গেছে।

যেই হাতে আবার ভালোবাসার দাগও যেন স্পষ্ট। অনেকেই পরীমনির পাশে থাকা মানুষকে সংগীতশিল্পী শেখ সাদী বলে দাবি করেছেন। কেউ কেউ আবার নিজেকেই পরীমনির ভালোবাসার মানুষ বলে দাবি করেছেন।

অভিনেত্রী নিজেও বিষয়গুলো বেশ উপভোগ করছেন। ভক্তদের বিভিন্ন মন্তব্যে প্রতিক্রিয়া দিচ্ছেন, ভালোবাসা জানাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com