রবিবার, ০২:৫৯ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফেসবুক ডাউন!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৭ বার পঠিত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে সমস্যার মুখোমুখি হয়েছেন ব্যবহারকারীরা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা নাগাদ ফেসবুকে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করতে গেলে Sorry, something went wrong লেখা দেখতে পান ব্যবহারকারীরা।

সমস্যার কথা জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে স্ক্রিনশটও দিয়েছেন অনেকে।শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবহারকারীরা এই সমস্যার মুখোমুখি হয়েছেন বলে তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।

অনলাইন প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টর জানিয়েছে, ৬৭ শতাংশ ব্যবহারকারী ফেসবুকের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না। ৯ শতাংশ ব্যবহারকারী মোবাইল অ্যাপে সমস্যায় পড়েছেন।

কিছু সময় পর অবশ্য ফেসবুক স্বাভাবিক হয়ে যায়। তবে কেন এই সমস্যা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।এমনকি এ বিষয়ে প্রাথমিকভাবে ফেসবুক কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com