শনিবার, ০৮:১৩ অপরাহ্ন, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

আর্জেন্টিনার হোঁচট, ফের কোপার ফাইনালে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ২২৪ বার পঠিত

প্যারাগুয়েকে হারিয়ে নারী কোপা আমেরিকার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল।

বাংলাদেশ সময় বুধবার ভোরে হওয়া ম্যাচটিতে প্যারাগুয়েকে ২-০ গোলে হারিয়েছে সেলেকাও ফেমেনিনারা। গোল দুটি করেছেন আরি বোর্গেস ও বিত্রিজ জানেরাত্তো। এর আগে মঙ্গলবার স্বাগতিক কলম্বিয়ার কাছে হেরে এবারের কোপার সেমিফাইনাল থেকে ছিটকে গেছে আর্জেন্টিনা নারী দল।

ম্যাচের ১৬ মিনিটেই বিয়াত্রিজ জানেরাত্তোর অ্যাসিস্টে ব্রাজিলকে এগিয়ে দেন মিডফিল্ডার আরি বোর্হেস। ২৮ মিনিটে বিয়াত্রিজ নিজেই প্যারাগুয়ের জালে বল জড়িয়ে ব্যবধান বাড়িয়েছেন। প্রথমার্ধের বাকি সময় এবং দ্বিতীয়ার্ধে প্যারাগুয়ের গোলমুখে আরো বেশ কিছু আক্রমণ করেছেন। তবে ফিনিশিং ব্যর্থতা এবং প্যারাগুয়ের গোলরক্ষক বোবাদিলা আগুইলেরার দৃঢ়তায় আর লক্ষ্যভেদ করতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

উল্লেখ্য, আগামী ৩১ জুলাই বাংলাদেশ সময় ভোর ৬টায় এস্তাদিও আলফনসো লোপেজে ফাইনালে মুখোমুখি হবে সাতবারের চ্যাম্পিয়ন ব্রাজিল ও প্রথমবারের মতো ফাইনালে ওঠা স্বাগতিক কলম্বিয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com