বৃহস্পতিবার, ০৫:২৮ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

ভারত ১৬৮ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দিল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৯ বার পঠিত

ভারতের উত্তর প্রদেশের মিরাটে ১৬৮ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দিলো দেশটির উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্য নাথের সরকার।

র‍্যাপিড রেল ট্রানজিট নেটওয়ার্কের অজুহাতে মিরাট শহরের প্রসিদ্ধ দিল্লি রোডে অবস্থিত ১৬৮ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দিয়েছে উত্তর প্রদেশের যোগী আদিত্য নাথের সরকার। খবর মুসলিম মিররের।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মসজিদটি ভাঙার আগে স্থানীয়দের ব্যাপক বাধার সম্মুখীন হয় উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্য নাথের প্রশাসন।

পরবর্তীতে ব্যাপক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে রাতে মসজিদটি সম্পূর্ণরূপে ভেঙে নিশ্চিহ্ন করে দেওয়া হয়।

সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, মুসলিম সম্প্রদায়ের সম্মতিতে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য মসজিদটি ভাঙার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিন্তু মসজিদের মুতাওয়াল্লি হাজি সালেহিন জানান, এবিষয়ে প্রশাসনের সঙ্গে ২০ ফেব্রুয়ারি আমাদের সঙ্গে আলোচনা হয়েছিলো কিন্তু অতি প্রাচীন ও ঐতিহাসিক হওয়ায় আমরা এতে পুরোপুরি সম্মত ছিলাম না।

উপায়ন্তর না দেখে যোগীর অব্যহত চাপে অবশেষে নতুন জায়গায় মসজিদ বানিয়ে দেওয়ার শর্তে পরবর্তীতে আমরা সরকারের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হই।

আমাদের কাছে এখনো এই মসজিদ ও জায়গার মালিকানার দলিল রয়েছে, যেখানে সুস্পষ্ট প্রমাণ রয়েছে যে এটি ১৮৫৭ সনেরও আগে নির্মিত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com