শুক্রবার, ০২:০৯ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

ছাত্রীনিবাস থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০০ বার পঠিত

রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি ছাত্রীনিবাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনিকা মেহেরুন্নেসা সাহি (২৪) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা করেছে পুলিশ। রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে এলিফ্যান্ট রোডের মকসুদ টাওয়ারের ৮ তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে।

আনিকা মেহেরুন্নেসা ঢাবির ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। তিনি জয়পুরহাটের নতুন হাট গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে।

জানা যায়, রোববার দিবাগত রাত ১১টার দিকে এলিফ্যান্ট রোডের মকসুদ টাওয়ারের ৮ তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় রাত পৌনে ২টার দিকে আনিকাকে ঢাকা মেডিকেলে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) বিরাজ মিস্ত্রি বলেন, মকসুদ টাওয়ারের ৮ তলার একটি কক্ষ থেকে ওই শিক্ষার্থীর অচেতন দেহ উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিরাজ মিস্ত্রি বলেন, ‘ছাত্রীমেসের অন্যান্য রুমমেটরা বিষয়টি আমাদের অবগত করে। আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, প্রেমঘটিত কলহের জেরে ওই শিক্ষার্থী এমন ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। আরেক শিক্ষার্থীকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য থানা-পুলিশের হেফাজতের নেওয়া হয়েছে।’

মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করতে মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে বলে জানান বিরাজ মিস্ত্রি। তিনি বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com