শনিবার, ১০:৪৯ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

মুসলিম ‘গণহত্যা’র জন্য ক্ষমা চাইলেন সাবেক থাই প্রধানমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৭ বার পঠিত

দুই দশক আগে থাইল্যান্ডের দক্ষিণে দেশটির সেনাবাহিনীর ট্রাকের পেছনে ঠাসাঠাসি করে নেওয়ার সময় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় মুসলিম বিক্ষোভকারীদের। এনিয়ে রোববার (২৩ ফেব্রুয়ারি) ক্ষমা চেয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। বার্তাসংস্থা এএফপি’র অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

‘তাক বাই গণহত্যা’ নামে পরিচিত ওই ঘটনায় এই প্রথমবারের মতো প্রকাশ্যে থাকসিন ক্ষমা চাইলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। এই গণহত্যার সময় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন থাকসিন।

রোববার তিনি বলেছেন, আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম স্থানীয় লোকদের দেখাশোনা করার জন্য প্রবল উদ্দেশ্য ছিল আমার। যদি আমার কারণে কোনও ভুল হয়ে থাকে বা কোনও অসন্তোষ হয়ে থাকে, তাহলে আমি ক্ষমাপ্রার্থী।

থাই মানবাধিকার সংস্থা দুয়ে জাইয়ের সহ-প্রতিষ্ঠাতা আঞ্চনা হিম্মিনা এএফপিকে বলেছেন, এই প্রথমবারের মতো থাকসিন ক্ষমা চাইলেন। তিনি আরও বলেছেন, যদি তিনি (ক্ষমা চাওয়ার ব্যাপারে) আন্তরিক হন, তাহলে তার উচিত পরিবারের কাছে ক্ষমা চাওয়া।

২০০৪ সালের ২৫ অক্টোবর নারাথিওয়াত প্রদেশের তাক বাই শহরে একটি পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় থাইল্যান্ডের নিরাপত্তা বাহিনী। এতে সেইসময় নিহত হয়েছিল ৯ জন।

পরবর্তীতে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে সামরিক বাহিনীর ট্রাকে তোলা হয়েছিল। তাদের হাত বেধে মুখ নিচু করে একজনের ওপর আরেকজনকে রাখা হয়েছিল। এতে প্রাণহানি ঘটেছিল ৭৮ জনের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com